1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিশ্বম্ভরপুরে খুন করে লাশ ফেলে রাখা হলো বিদ্যালয় ক্যাম্পাসে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭, ৩.৫৭ পিএম
  • ৫৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খেজাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় হাসান উদ্দিন ভুট্টো (৫০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। লাশের মাথায় একাধিক কোপ ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার পলাশ ইউনিয়নের খেজাউড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে হাসান আলী ভুট্টোর সঙ্গে প্রতিবেশিদের জমি নিয়ে বিরোধ চলছে। সংশ্লিষ্টদের ধারনা এর জের ধরে সোমবার রাতে তাকে হত্যা করা হয়েছে। মাথায় কোপ দিয়ে হত্যার পর লাশ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রাখা হয়েছে। সকালে এলাকাবাসী বিদ্যালয় ক্যাম্পাসে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় একই গ্রামের মারফত আলী নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, সকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় কোপের চিহ্ন আছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!