1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

চিকিৎসকের করোনা: জামালগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ অন্যত্র স্থানান্তর

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০, ১২.১৬ পিএম
  • ৬৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসকের কোভিড-১৯ পজেটিভ আসায় হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার বেলা ১১ টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আইডিসিআরের করোনা নমুনা রিপোর্টে জামালগঞ্জ হাসপাতালের একজন চিকিৎসকের করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ আসে। তিনি জরুরি বিভাগে কাজ করতেন। তার রিপোর্ট আসার পর ওই চিকিৎসের সংষ্পর্শে আসা কর্মীদের নমুনা সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাছাড়া হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম আপাতত বন্ধ রেখে জরুরি বিভাগ পাশের একটি নতুন ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগের চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় আজ সকাল থেকে আমরা জরুরি বিভাগের সেবা বন্ধ রেখে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছি। ওই চিকিৎসকের সংষ্পর্শে থাকা অন্য সহকর্মীদের নমুনা সংগ্রহ করা হবে। এখন তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আমরা পাশের নির্মিত নতুন ভবনেই জরুরি বিভাগসহ কিছু কার্যক্রম নিয়ে আসার কাজ শুরু করেছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!