1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জসহ সিলেট বিভাগে আরও ১১৫ জনের করোনা শণাক্ত

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০, ৩.৪৭ এএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেটে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। এর মধ্যে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পরীক্ষায় ৯৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবের পরীক্ষায় আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
আজ শুক্রবার (১ মে) দুটি ল্যাবে আলাদা পরীক্ষায় এই ফলাফল আসে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সবার নমুনা পরীক্ষায় জট সৃষ্টি হওয়ায় ৬৬৭টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৭৮ জনের করোনা ধরা পড়েছে। এছাড়া হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যাওয়া প্রায় ৪০০ নমুনার মধ্যে আরও ২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, পাঠানো নমুনাগুলো ল্যাব আইডি দিয়ে পাঠানো হয়েছিল। যে কারণে এখনো কোন কোন রোগীর ফলাফল পজেটিভ এসেছে তা শনাক্ত করা যায়নি।
এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় আজ (শুক্রবার) সিলেট মিররকে জানান, আজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে মোট ১৬৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!