1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দিরাইয়ে সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০, ৯.৩৩ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বকুল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শুক্রবার বিকেলে গ্রামের সামনের মাঠে ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
গ্রামবাসী সূত্রে জানাযায়, নাচনী চন্ডিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রিয়াজ উদ্দিনের ভাতিজা মারফত আলী ও একই গ্রামের আব্দুল জলিলের ভাতিজা হান্নার হোসেন নারায়ণগঞ্জ এলাকায় একই কলোনীতে কর্মসূত্রে বসবাস করতো। নারায়ণগঞ্জে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে মারফত আলী ও হান্নার হোসেনের পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। সপ্তাহখানেক আগে করোনা পরিস্থিতির কারণে দুই পরিবার নাচনী গ্রামে নিজেদের বাড়িতে ফিরে আসে। বৃহস্পতিবার বিকেলে নাচনী গ্রামে ফের দু’পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ইউপি সদস্য স্বাধীন মিয়ার হস্তক্ষেপে আজ (শুক্রবার) বেলা ৫ টায় পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য সময় নির্ধারণ করা হয়। পঞ্চায়েত শুরুর কিছুসময় আগে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে বকুল মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
সংবাদ পেয়ে দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তেরজন্য জেলা হাসপাতালে প্রেরন করা হচ্ছ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!