1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ভারতে আরো ১৪ দিন বাড়ল লকডাউনের মেয়াদ, থাকছে নিষেধাজ্ঞাও

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মে, ২০২০, ৯.০০ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ভারতের কেন্দ্রীয় সরকার তৃতীয় দফার লকডাউন ঘোষণা করল। ভারতজুড়ে বাড়ল লকডাউনের মেয়াদ। আরো ২ সপ্তাহ অর্থাৎ ১৭ মে পর্যন্ত চলবে এই লকডাউন পরিস্থিতি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এমনটাই জানা গেছে।

জানানো হয়েছে, আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে রেল, বিমান, আন্তঃরাজ্য বাস পরিষেবা। স্কুল, কলেজসহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হবে। পাশাপাশি বন্ধ রাখা হবে রেস্তরাঁ, বার, শপিংমলও। মেডিক্যাল শপ, পাড়ার মুদিখানাতে ছাড় থাকবে। তবে মানতে হবে সামাজিক দূরত্ব।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী, এই সময়সীমায় যে কোনোরকম ধর্মীয়, আনুষ্ঠানিক জমায়েতেও নিষেধাজ্ঞা থাকছে। যদিও এই সময়ে বিভিন্ন জোনে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ার কথা ভাবা হচ্ছে। রেডজোনে সুনির্দিষ্ট কিছু ছাড় থাকবে।

নির্দেশিকায় জানানো হয়েছে জরুরি প্রয়োজন ছা়ড়া সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোনো ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!