1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভূক্তির প্রতিবাদে সুনামগঞ্জে স্মারকলিপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭, ৩.৪৮ পিএম
  • ৫৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক, ধর্মীয় ও অন্যান্য বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তি এবং গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেয়াসহ অন্যান্য অসঙ্গতির প্রতিবাদে ও পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেনতা পরিপন্থিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবিতে সুনামগঞ্জে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
স্মারকলিপিতে সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলেভরা পাঠ্যপুস্তক অবিলম্বে প্রত্যাহারসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে ৮ দফা দাবি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি কমরেড শীলা রায়, মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ ও ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব মালেক হুসেন পীর, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা কমিটির সম্পাদক শামস শামীম, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালি চৌধুরী প্রমুখ।
স্মারকলিপিতে উদীচী শিল্পীগোষ্ঠী, মুক্তিযুদ্ধ স্মৃতিপরিষদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘসহ স্থানীয় প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্বাক্ষর করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!