1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দিরাইয়ে বোরো সংগ্রহের উদ্বোধন করলেন এমপি জয়া সেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ৩.১২ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জ -২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন ধান ক্রয়ে প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। কোন ধরনের হয়রানি, অনিয়ম সহ্য করা হবে না। প্রান্তিক কৃষকরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলের সজাগ দৃষ্টি থাকতে হবে উল্লেখ করে জয়া সেন গুপ্তা বলেন,‘ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, ফড়িয়া বা মধ্যসত্ত্বভোগীরা যেনো কোন ভাবেই কৃষকের স্বার্থে ভাগ বসাতে না পারে সে ব্যাপারে কঠোর থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার, ভয়াবহ করোনা সংকটকালীন সময়ের চিন্তা করে মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ঘোষনায় সুনামগঞ্জের কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান চাল ক্রয় বরাদ্ধের পরিমান অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে আভ্যন্তরীন বোরো সংগ্রহ ২০২০ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, পৌর মেয়র মোশাররফ মিয়া, ওসি কে এম নজরুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুল ইসলাম, অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, অভিরাম তালুকদার, দিরাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমেল চন্দ্র নরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ। চলতি বোরো মৌসুমে দিরাই উপজেলায় কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৬৮২ টন ধান কিনবে সরকার। প্রকৃত কৃষকের কাছ থেকে লটারীর মাধ্যমে প্রতিমণ ধান ১ হাজার ৪০ টাকা দরে ক্রয় করা হবে বলে জানান খাদ্য কর্মকর্তা। এরপর উপজেলা পরিষদ আয়োজিত ৩শ পরিবারের মধ্যে ত্রান বিতণ করেন ড. জয়া সেনগুপ্তা এমপি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!