1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

হালির হাওরের কৃষকের ষাট শতক জমির ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ৬.০৪ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
জামালগঞ্জের হালির হাওরের প্রান্তিক এক কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে উপজেলার প্রায় শতাধিক নেতাকর্মী হালির হাওরে স্বেচ্ছায় ধান কাটতে নামেন। তারা সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত এক কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেটে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহ সভাপতি বিধান রায়, নজরুল ইসলাম, ওয়ালি উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, হেলাল আহমদ জয়, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সোহেল মিয়া, প্রচার সম্পাদক জহিরুল আলম সাদ্দাম, দফতর সম্পাদক মিঠুন চন্দ্র পাল মিল্টন, কৃষি বিষয়ক সম্পাদক মো. আফাজ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক দীপঙ্কর রায় প্রমুখ।
নেতৃবৃন্দ হালির হাওরের কৃষক রহমত আলীর ৬০ শতাংশ জমির ধান কেটে দিয়ে আসেন। কৃষক রহমত আলী বলেন, আমি খুব খুশি। আমার এই জমির ধান কাটাতে ৪-৫ হাজার টাকা খরচ হতো। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা স্বেচ্ছায় ধান কেটে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!