1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ধান কেনায় কোনো কৃষক বঞ্চিত হবে না : কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ৭.০১ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
কৃষকরা যাতে কোনোরকম অসুবিধা না পড়েন সেজন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে এবার আগের তুলনায় বোরো ধান কেনার পরিমাণ যেমন বাড়ানো হয়েছে তেমনি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার বিষয়টিও নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে যাতে কোনো মধ্যস্বত্বভোগী থাকার সুযোগ নেই। সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান কেনা হবে। কৌশল হিসেবে আগে যাদের কাছ থেকে ধান কেনা হয়েছে এবার তাদের কাছ থেকে কেনা হবে না। গতবার যারা সরকারের কাছে ধান বিক্রির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন তারা এবার অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পাবেন। এক্ষেত্রে কোনো ধরনের প্রভাব খাটানোর কেউ চেষ্টা করবে না। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। আবার লেনদেন হচ্ছে অ্যাপস এর মাধ্যমে। সুতরাং দুর্নীতির সুযোগ থাকবে না।

কৃষিমন্ত্রী জানান, হাওর অঞ্চলে আগাম বন্যার বিষয়টি মাথায় রেখে দ্রুত ধান কাটা চলছে। ইতিমধ্যেই ৬০% ধান কাটা হয়ে গেছে। বাকিটাও কাটা হয়ে যাবে বলেই তিনি আশাবাদী।

মন্ত্রী আজ মঙ্গলবার নিজে সুনামগঞ্জ এলাকায় গিয়ে ধানকাটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলেও জানান।

তড়িঘড়ি করে ধান কাটার ফলে মান গত কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা এই বিষয়টি ভালোই বোঝেন। তারা নিজেদের স্বার্থেই অপরিপক্ক ধান কাটবেন না। এক্ষেত্রে কৃষকদের সচেতন করার জন্য মাঠ পর্যায়ে অনেকেই রয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!