1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অলিউর রহমান সুনামগঞ্জ সরকারি কলেজের সেরা খেলোয়াড় নির্বাচিত

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭, ৪.০০ পিএম
  • ৬৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষ (জীববিজ্ঞান) এর মেধাবী ছাত্র মো. অলিউর রহমান কলেজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সোমবার কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণি অনুষ্ঠানে অলিউর রহমানের হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তোলে দেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস পিন্সিপাল প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার, সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কল্পনা তালুকদার, প্রফেসর নীলিমা চন্দ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শামসুল আলম, সহকারী অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
এদিকে উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র (জীববিজ্ঞান) মো. অলিউর রহমান ছেলেদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। মেয়েদের মধ্যে অনার্স প্রথম বর্ষের ছাত্রী বিলকিস আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অলিউর রহমান সদর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা। সে নিয়মিত সুনামগঞ্জের বিভিন্ন ক্লাবে ক্রিকেট খেলে। ক্রিকেটের একজন ওপেনার ব্যাটসম্যান ও স্পিন বোলার হিসেবে সে ক্রিকেট খেলে সুনাম অর্জন করেছে। তাছাড়া ফুটবলসহ আরো অন্যান্য ইভেন্টেও সে খেলাধুলায় নিয়মিত ভালো করছে।
প্রতিযোগিতা শেষে সরকারি কলেজের সেরা খেলোয়াড় অলিউর রহমান ও বিলকিস আক্তারের হাতে পুরস্কার তোলে দেন কলেজর অধ্যক্ষ মো. আব্দুছ ছত্তার। কলেজসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় অলিউর রহমান ও বিলকিস আক্তারের সতীর্থরা দু’জনকে অভিনন্দন জানিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!