1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

জগন্নাথপুরে এবার স্বাস্থ্যকর্মী আক্রান্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ৩.৫২ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে এবার করোনাভাইরাসে এক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে আজ মঙ্গলবার থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরআগে জগন্নাথপুরে আরো দুই তরুণ করোনায় আক্রান্ত হন। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুদন ধর স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ায় সত্যতা নিশ্চিত করে জানান, করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যার বয়স ৩৫ বছর। গত ২৪ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ প্রতিবেদন পাওয়ায় করোনা পজিটিভ বলে নিশ্চিত হই। আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম বলেন, করোনাভাইরাস সংক্রমণে চিকিৎসাজনিত কাজ করতে গিয়ে স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। আমরা করোনাভাইরাস সংক্রণ থেকে বাঁচতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে থাকার আহ্বান জানাচ্ছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!