1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে কৃষক লীগের স্মারকলিপি

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ৬.০৪ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সরকারিভাবে ধান-চাল ক্রয় বাস্তবায়ন সংক্রান্ত সকল কাজে কৃষক সংগঠনের প্রতিনিধিকে যুক্ত ও প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানিয়েছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ।
গতকাল সোমবার বিকালে ইমেইলের মাধ্যমে জেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি জেলা প্রশাসকের কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া ও সদস্য সচিব বিন্দু তালুকদার।
স্মারকলিপিতে জেলা কৃষক লীগ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। সাম্প্রতিক বছরগুলোতে সুনামগঞ্জের হাওর এলাকার কৃষকদের ন্যায্য আন্দোলন-সংগ্রামের সফল বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ ঘোষণার কারণে সুনামগঞ্জের কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় ও বরাদ্দের পরিমাণ অনেকগুণ বৃদ্ধি পেয়েছে এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার জন্য নীতিমালা প্রবর্তন করা হয়েছে।
তাই সুনামগঞ্জে সরকারিভাবে ধান-চাল ক্রয় বাস্তবায়ন সংক্রান্ত সকল কাজে কৃষক সংগঠনের প্রতিনিধি যুক্ত করা ও হাওরপাড়ের প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের জন্য তিন দফা দাবি জানান তারা।
দাবিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলা কমিটিতে উপজেলার সক্রিয়, প্রতিনিধিত্বশীল ও স্বাধীনতার পক্ষের কৃষক সংগঠনসমুহের সাথে পরামর্শ করে কৃষক প্রতিনিধি নিযুক্ত করা। ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচনের লটারি করার আগেই বাছাইকৃত কৃষকদের তালিকা প্রকাশ করতে হবে যাতে ভুল বা অনিয়ম হলে সংশোধন করা যায়। ইউনিয়নভিত্তিক বাছাইকৃত কৃষকদের তালিকা সম্বলিত একটি রেজিস্টারে বাছাইকৃত কার্ডধারিদের আবাদি জমি ও সম্ভাব্য উৎপাদনের পরিমাণ লিখে রাখতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!