1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ৫.৩১ পিএম
  • ৬০১ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাা বীর মুক্তিযোদ্ধা একেএম মোখলেসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩ টায় তাঁর নিজ গ্রাম জামালগঞ্জ সদর ইউনিয়নের উজান লালপুর গ্রামের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এতে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে অংশ নেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: আবু তাহের। রাষ্ট্রীয় সালাম দেন থানার এসআই আরিফ রব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সামছুল আলম তালুকদার, ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক মাষ্টার প্রমুখ।
রবিবার সকালে দীর্ঘদিন ধরে অসুস্থ্য থাকা বীর মুক্তিযোদ্ধা হাজী একে এম মোখলেসুর রহমান (৮০) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার সদর ইউনিয়নের উজান লালপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী তালুকদারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দুপুর সাড়ে ৩ টায় লালপুর কবর স্থানে তার পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমানের মৃত্যুতে নিজ গ্রাম সহ জামালগঞ্জ উপজেলা সদরেও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ:লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, উপজেলা বিএনপি, কমরেড বরুন রায় স্মৃতি পরিষদ, একাওরের ঘাতক দালাল নির্মুল কমিটি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জামালগঞ্জ প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্টী, জামালগঞ্জ সাংবাদিক ইউনিট।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!