1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

দিরাইয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রশিক্ষিত যুবসংসদ’র মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ১১.০৬ এএম
  • ৫৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে প্রশিক্ষিত যুবসংসদ (প্রযুস)-এর আহাবয়ক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ রাজনীতিবিদদেরকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।  রোববার দুপুরে প্রশিক্ষিত যুবসংসদ (প্রযুস) দিরাই উপজেলা শাখার উদ্যোগে থানা পয়েন্টে এ মানববন্ধন অুনষ্ঠিত হয়।
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল আত্মকর্মী মোহন চৌধুরীর সভাপতিত্বে ও যুব সংগঠক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, দিরাই বাজার ব্যাসায়ী সমিতির সভাপতি সিরাজ উদদৌলা তালুকদার, আইনজীবি সুহেল আহমদ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, এপিপি এডভোকেট অভিরাম তালুকদার, পৌর কাউন্সিলর মফিজুর রহমান তালুকদার জুয়েল, সুয়েল চৌধুরী, সবুজ মিয়া, পঙ্কজ পুরকায়স্থ, সুব্রত চৌধুরী, সংরক্ষিত নারী কাউন্সিলর খোশনামা বেগম, হেলেনা বেগম, সফল যুবসংগঠক শাহজাহান সরদার, লালন মিয়া, কলিম উদ্দিন, সরবিন্দু দাস, জুয়েল মিয়া, প্রশান্ত সাগর দাস, আবুল কাসেম, কপিল উদ্দিন, কল্লুল তালুকদার, বদরুল আলম, ছাদিকুর রহমান বুলবুল প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। এছাড়াও দিারই উপজেলা ও পৌর যুবলীগ, দিরাই বাজার কর্মচারী কল্যাণ সমিতি, সেন মার্কেট ব্যবসায়ী সমিতি রাজনীতিবিদদেরকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়াে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
উল্লেখ্য গত ১৭ জানয়ারী উপজেলা ঘোড়ামার সাতপাকিয়া প্রকাশিত জারলিয়া জলমহালের দখল নিয়ে জলমহালের ইজারাদার দক্ষিন নাগেরগাঁও মৎস্যজীবি সমবায় সমিতির সাথে একরার বাহিনীর সংঘর্ষের ঘটনায় তিনজন নিরীহ লোক নিহত হয়। ১৯ জানুয়ারী ইজারাদার ধনঞ্জয় দাস বাদী হয়ে একরার হোসেনসহ ২৯জনকে আসামী করে এবং একরার হোসেনর বাদী হয়ে দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়াসহ ৩৯ জনকে আসামী করে মামলা দায়ের করে। সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মামলায় জড়ানোর প্রতিবাদে বিভিন্ন পেশাজীবি সংগঠন প্রতিবাদ অব্যাহত রেখেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!