1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

নলুয়ার হাওরে কৃষকের ধান কেটে দিলেন পঞ্চগ্রাম হাইস্কুলের শিক্ষক শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ৭.২২ পিএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাইড়া হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আব্দুল মুহিত ও সহকারি শিক্ষক অধীর রঞ্জন দাসের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে হাওরের ধান কেটে দিয়েছেন। শুক্রবার সকালে শিক্ষক শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে নলুয়ার হাওরের এক কৃষকের ধান কাটতে নামেন। সকাল থেকে জুমআর নামাজের পূর্ব পর্যন্ত তারা গোয়াসপুরের কৃষক কামাল মিয়ার প্রায় ৫০ শতাংশ জমির ধান কেটে দেন। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সাহিন মিয়া,আব্দাল মিয়া, বাবুল মিয়াসহ স্কুলের ১৫-২০ জন ছাত্র।
প্রধান শিক্ষক এম এ আব্দুল মুহিত বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে আমাদের বিদ্যালয় এখন বন্ধ। আমরা অনেকেই বেকার বসে আছি। এখন একদিকে মহামারি করোনা ও আরেক দিকে পাহাড়ি ঢলের আগ্রাসনের মুখে পড়েছে হাওরের পাকা বোরো ফসল। শ্রমিক সংকটের কারণে কৃষক পাকা ফসল ঘরে তুলতে পারছেন না। এই অবস্থায় আমার স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আজ কৃষকের ধান কেটে দিলাম। আমাদের সকল শিক্ষার্থীকেও কৃষকের পাশে দাড়াতে বলেছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!