1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে শাল্লায় নিহত ১, আহত ৪০

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ৩.৫৭ পিএম
  • ৫১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সজল মিয়া (২৮) নামের এক আহত যুবককে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহতদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীহাইল গ্রামের জিয়াউর রহমান ও ফুল মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে শুক্রবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে উভয়ের আতœীয়-স্বজনরা সংঘর্ষে জড়ায়। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০জন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ টি টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে গুরতর আহত সজল মিয়াকেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে অপরাপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে।
উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসক ডা. হেলাল উদ্দিন সংঘর্ষে গুরতর আহত সজল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শাল্লা থানার ওসি বজলার রহমান বলেন, সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষের বেশ কিছু লোকজন আহত হয়েছে। শুনেছি চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। পরিসিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭টি টিয়ারশেল নিক্ষেপ করেছে জানিয়ে তিনি বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!