1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জগন্নাথপুরে নারায়ণগঞ্জ ফেরত যুবক করোনা আক্রান্ত, ১৫০ বাড়ি লকডাউন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ১২.২৮ পিএম
  • ৪২৪ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নারায়ণগঞ্জ ফেরত যুবক করোনা আক্রান্ত হওয়ায় তার বাড়িসহ উত্তর নাদামপুর ও ফরিদপুরের ১৫০ টি ঘরবাড়ি লকডাউন করেছে প্রশাসন। এলাকায় গিয়ে মাইকিং করে লকডাউন মানার জন্য প্রচারণা চালিয়ে ওই বাড়িটিতে লাল পতাকা টানানো হয়েছে। পশাপাশি এলাকাবাসীকে লকডাউন মানার জন্য নোটিশও টাঙ্গানো হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত রোগী ওই যুবককে সিলেট শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম তার আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ওই যুবক সদ্য নারায়নগঞ্জ থেকে এসেছিল।
জগন্নাথপুর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিভাগ ওই যুবকটির কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট জানানোর পর আমরা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় এসে ফরিদপুর ও উত্তর নাদামপুর গ্রামের ১৫০টি বাড়ি লকডাউন করেছি। ওই বাড়িটিতে লাল পতাকা টাঙ্গানোসহ মাইকিংয়ের মাধ্যমে জনগণকে আতঙ্কিত না হয়ে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছি। ওই যুবককে সিলেট শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ২০ এপ্রিল ১৮ বছর বয়সী ওই যুবকের করোনা নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ২২ এপ্রিল রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের বাইরোলজি বিভাগ জানায় ওই যুবকের রিপোর্ট করোনা পজেটিভ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!