1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

আবার বাড়ছে সাধারণ ছুটি!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৬.২৫ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি। আজ মঙ্গলবার এই কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়টি নিশ্চিত করে জাতীয় কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গণমাধ্যমকে জানান, ওই সিদ্ধান্ত প্রস্তাবটি লিখিতভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ডা. এনামুর রহমান বলেন, ‘সাধারণ ছুটি বাড়ানোর এখতিয়ার প্রধানমন্ত্রীর। আমরা আমাদের মিটিংয়ের সামারি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। সেখানে সাধারণ ছুটির মেয়াদ আগামী ১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছি।’

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এর পর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। এর পর আবারও তৃতীয় দফা ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চতুর্থ ধাপে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। সেই ছুটি এখনো চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!