1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শ্রমিকদের জন্য হাওরের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়ার নির্দেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ১.০৮ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
শ্রমিকদের রাতে থাকার ব্যবস্থা করে দিতে হাওর অঞ্চলের সব সরকারি বিদ্যালয় খুলে দেয়া হচ্ছে। ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দিনভর কাজ করে রাতে যাতে বিদ্যালয়ে ঘুমাতে পারেন, সেজন্য সকল জেলার হাওরের বিদ্যালয়গুলো খুলে দিতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ধান কাটা কৃষকদের হাওর অঞ্চলের সরকারি বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করতে হবে। এজন্য এসব অঞ্চলের বিদ্যালয়গুলোতে তালা দেয়া থাকলে তা খুলে দিতে হবে। বিষয়টি প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ও থানা কর্মকর্তাদের মনিটরিং করতে বলা হয়েছে।

এ বিষয়ে সচিব আকরাম আল হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘সারাদেশে পাকা ধান কাটতে শ্রমিকদের কাজ করার অনুমোদন দেয়া হয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় হাওর অঞ্চলে আসতে পারছে না শ্রমিকরা। ফলে সরকারি উদ্যোগে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই ধান কৃষকের ঘরে তুলতে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। আগামী একমাস চলবে ধান কাটার কাজ। তাই শ্রমিকদের রাতে থাকার জন্য হাওর এলাকার সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’

ধান কাটা পুরোদমে শুরু হওয়ার আগেই আগাম বন্যার আভাস পাওয়া যাচ্ছে। হাওর এলাকায় বছরে একবার মাত্র ফসল ফলে। তাই এই ফসল আমাদের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আন্তর্জাতিক পর্যায়ে খাদ্যসংকট দেখা দিতে পারে বলে বিভিন্ন সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!