1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

নদী ভাঙ্গন প্রতিরোধ ও বাধঁ নিমার্ণের দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ৫.১৬ পিএম
  • ৫৮১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর ভাঙ্গন রোধে বাধঁ নিমার্ণের দাবিতে   দোয়ারাবাজার উপজেলা সদরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
বুধবার (২৫ জানুয়ারী) দুপুর ৩ টায় উপজেলা পরিদের পাশের সড়কে শতাধিক মুক্তিযোদ্ধার অংশগ্রহণে এ মানববন্ধন হয়।
উক্ত মানববন্ধনে দোয়রাবাজার উপজেলা নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও মনফর আলী মনুর সঞ্চালনায় মানববন্ধেনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফর আলী, ডেপুটি কমান্ডার মনফর আলী, দোহালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়ারিছ আলী, মুক্তিযোদ্ধা ফতেহুল ইসলাম, ব্যবসায়ী মাশুক মিয়া প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, আর কত কর্মসূচি পালন করলে টনক নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে। শত শত বাড়ী ঘর, মসজিদ মাদরাসা বাজার ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মানববন্ধনের মতো অসহায় ও দুর্বল কর্মসুচি পালন ছাড়া আর কিছুই করার নেই আমাদের। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে প্রয়োজনে কঠোর আন্দোলনের দাবি আদায়ের ঘোষণা দেন মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!