1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে আওয়ামী লীগ নেতার উদ্যোগে খাদ্য সহায়তা পেল ৭৫ পরিবার

  • আপডেট টাইম :: সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ১১.৫৮ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্টা রিপোর্টার::
গরীব ও অসহায় ৭৫ পরিবারের মধ্যে তাহিরপুর উপজেলার আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ মুজিবুর রহমানের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চাল,আলু,,সাবান,পিঁয়াজসহ নিত্যপণ্য সোমবার ২০ এপ্রিল সকালে বিতরণ করা হয়। বিতরণ তত্বাবধান করেন এস এম জাকারিয়া আহমেদ ও তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা বিপ্লব হাসান ইমন।
এ সময় ছাত্রলীগ নেতা বিপ্লব হাসান ইমন বলেন, করোনা ভাইরাস বর্তমানে সারাবিশ্বের এক আতঙ্কের নাম।
এতে সারাবিশ্বের ন‍্যায় বাংলাদেশের অনেক মানুষ আক্রান্ত হয়েছে। আমাদের তাহিরপুর ও ঝুঁকির মধ্যে আছে। তাই এলাকার গরীব ও অসহায় জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের জন‍্য, বিতরণ সামগ্রী গুলো ৮কেজি চাল, ১কেজি আলু,১টা সাবান,আধা কেজি পিঁয়াজ নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী দিতে উদ‍্যোগ নিয়েছি।জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাজারে ও না যায়, তাই আমাদের এই ক্ষুদ্র উদ্যাগ।
তিনি আরও বলেন, সামর্থবান প্রত‍্যেকেই যদি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সামগ্রী নিয়ে এগিয়ে আসে, তাহলে আশা করি কোন অবস্থাতেই আমাদের সমস্যা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন, বালিজুরী ইউ/পি সদস্য,মোঃসোহেল মিয়া, মোঃ বাবুল মিয়া,ডা: আসাদুল ইসলাম,মহিবুর রহমান,মোঃরফিক মিয়া,আফসারুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!