1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সিঙ্গাপুরে একদিনে ৫৭০ বাংলাদেশি করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ১০.৫৮ এএম
  • ২৯২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
গত একদিনেই সিঙ্গাপুরে ৫৭০ জন প্রবাসী বাংলাদেশির দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৭।

শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৯২৪ জন রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে বাংলাদেশিই সর্বাধিক।

সিঙ্গাপুরে প্রায় ৬ হাজার আক্রান্তের মধ্যে অধিকাংশই প্রবাসী শ্রমিক। বিভিন্ন ডরমিটরিতে একসঙ্গে থাকা এই শ্রমিকদের মধ্যে দ্রুতই ভাইরাস সংক্রমিত হচ্ছে বলে রোগীর সংখ্যা বাড়ছে।

কেবল এস-১১ ডমরিটরিতেই শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৫ জন।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট কোভিড-১৯ রোগী ৫ হাজার ৯৯২ জনের মধ্যে নতুন একজনসহ মোট ১১ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০৮ জন।

সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ গুণ বেড়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!