1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

পাগলাবাজারে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৫.২৬ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ সিলেট সড়কের পাগলাবাজার নামক স্থানে ট্রাকের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরো দুইজন। শনিবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম দেলোয়ার হোসেন জিয়াউর (৪০)। তিনি উপজেলার ডুংরিয়া গ্রামের হাজি তারিফ হোসেনে ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে একটি মালবাহী ট্রাক সুনামগঞ্জের দিকে আসছিল। এসময় মোটর সাইকেলে করে দেলোয়ার হোসেনসহ তিনজন পাগলাবাজারের দিকে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেল আরোহীদের ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান জিয়াউর রহমান। গুরতর আহত হন শত্রুমর্দন বাঘেরকোনা রেজা মিয়া (২৭) ও জয়কলস গ্রামের কৃষ্ণ মাৎস্য দাসের ছেলে মিন্টু মাৎস্য দাস। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেল্পার পালিয়ে গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!