1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বৈশাখ,মেঘ ও জল রঙ শত্রু ||আব্দুল মতিন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৪.১৭ পিএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

তোমার শাদা রক্তে ফলানো বৈশাখী ফসল তুমি তোল,খেয়ে পূরণ কর রক্ত শূন্যতা।

জল রঙ শত্রু করোনার সাথে যুদ্ধে তোমার শক্তি প্রয়োজন।

নিষ্ফলা মাঠের শুষ্ক মগজে তোমার আজ বুূ্ূদ্ধি প্রয়োজন,বেঁচে থাকতে।

তোমার উদ্ধত ক্রিয়ায় ফণা তুলে বিষাক্ত নাগিনী,টর্নেডো,কালবৈশাখী।

চেয়ে দেখ,বিরহী মেঘ তার প্রেমিক পাহাড়ের সাথে অভিসারে মেতেছে।

অনেক দিনের পুরনো কথা,পুরনো ব্যথা নির্জনে বলে যায়।

বিদায়বেলা সিক্ত করে যায় তোমার সুজলা- সুফলা মাঠ; লু হাওয়া পুড়ায়না তোমার মুখ ।

স্রোতস্বিনীর স্বপ্ন পূরণে দিয়ে যায় জল,দিয়ে যায় ঢেউ,তুমি শিকার কর মাছ !

বৃক্ষ,পাতায় পাতায় মেলেছে ছায়া,অসুখের ঔষধ দিয়ে প্রদীপ্ত করে তোমার বাঁচার আকুতি।

গহীনের ফুল দিয়ে তোমার হৃদয় পুলকিত করে।তুমি দেশে দেশে বিক্রী করো ভালবাসা।

তবু,পাহাড়ের বুকে ছুড় যুদ্ধের মাইন! সাগরে চলে তোমার বর্জ্যের জাহাজ।

আকাশ বুঝতে পেরে নীল হয় বেদনায়,চিৎকার করে প্রচন্ড বজ্রপাতে।

জলের উপর বাঁচার জন্য ছেড়ে দেওয়া চরের প্রজা তুমি,মালিক নও।

জল রঙ শত্রু করোনার কাছে ব্যর্থ তোমার কামান,গুলি ক্ষেপণাস্ত্র।

ব্যর্থ তোমার টিয়ারশেল,মেশিনগান,বিধ্বংসী বোমা।এখনো তুমি বুঝতে পারনা?

১৭.০৪.২০২০


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!