1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

সারা দেশে ১০০ চিকিৎসক করোনায় আক্রান্ত : বিডিএফ

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৫.৩৪ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সারা বিশ্বে চিকিৎসা দিতে গিয়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশেও চিকিৎসক আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। দেশে এখন পর্যন্ত প্রায় ১০০ জন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাস বলেন, ‘উদ্বেগজনক ব্যাপার হচ্ছে সংক্রমিত ডাক্তারের সংখ্যা ১০০ তে পৌঁছে গেছে। যদি এই সংখ্যা এভাবেই বাড়তে থাকে তাহলে চিকিৎসা করার জন্য কোনো ডাক্তারই আর অবশিষ্ট থাকবেন না।’

আক্রান্ত বেশিরভাগ চিকিৎসক ঢাকার বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ার একটি কারণ হিসেবে চিকিৎসকরা নিম্নমানের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামকে (পিপিই) দায়ী করছেন।

গত বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ এ আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক মারা যান। সারা দেশে কমপক্ষে ৫৭ জন নার্স কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন এবং ২৭০ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

সংক্রমিত নার্সদের মধ্যে ৩১ জন সরকারি হাসপাতালের এবং ২৬ জন বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের বলে জানিয়েছে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!