1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জ হাসপাতালের করোনাযোদ্ধা ডা. ইমাদ হোসেন চৌধুরী।। বিন্দু তালুকদার

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ১.৫২ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়ে সবাই যখন আতংকে তখন আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন ডাক্তার-নার্স। তাই সরাসরি করোনা রোগীর সেবা প্রদানকারী ডাক্তার- নার্সকে করোনাযোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তেমনি জীবনের ঝুঁকি নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত একজন নারী ও একজন পুরুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ইমাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য চিকিৎসকগণ। পরিবার পরিজন ফেলে হাসপাতালের কেবিনে থেকে করোনা আক্রান্ত দুইজনকে সুস্থ করে তোলতে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন এই যোদ্ধা।
করোনাযোদ্ধা ডা. ইমাদ হোসেন চৌধুরী সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নীজহরনসি গ্রামের বাসিন্দা। ১১তম বিসিএস ব্যাচের চিকিৎসক হিসেবে ১৯৯৩ খ্রি. তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের মাধ্যমে চিকিৎসা সেবায় নিয়োজিত হন। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে যোগদান করেন। বিবাহিত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। তাঁর স্ত্রী রাহেলা তুলি চৌধুরী সিলেট শহরের আনন্দনিকেতন স্কুলের গণিতের শিক্ষিকা।
করোনাযোদ্ধা ডা. ইমাদ হোসেন চৌধুরী বললেন,’ দুইজন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলতে আমরা কাজ করে যাচ্ছি। তবে এই রোগ থেকে বাঁচতে হলে সচেতন হওয়া, সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই। চিহ্নিত রোগীকে দ্রুত আইসোলেনে রাখতে হবে। রোগীর সংস্পর্শে থাকাদের লোকদেরকে হোম অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টান নিশ্চিত করতে হবে। ‘
করোনাযোদ্ধা ডা. ইমাদ হোসেন চৌধুরীর জন্য অনেক শুভ কামনা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!