1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সদর উপজেলা যুবলীগ আহ্বায়ক সাহাব উদ্দিন আর নেই

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ৩.০৭ এএম
  • ৮৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন (৩৩) আর নেই। বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা মরহুমের মরাটিলাস্থ বাসায় ভিড় জমিয়েছেন। শেষ দেখার জন্য অনেকেই ছুটছেন বাড়িতে।
সাহাব উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করেন সাহাব উদ্দিন। সাথে সাথে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এদিকে সাহাব উদ্দিনের মৃত্যুর খবরে শোকাহত হয়েছেন জেলা যুবলীগ ও সদর উপজেলা যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আতœার শান্তি কামনা করেছে।
এদিকে আজ বুধবার দুপুরে সুনামগঞ্জে প্রথম নামাজে যানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হবে তাহিরপুর উপজেলার গ্রামের বাড়িতে। সেখানে তার পারিবারিক গোরস্তানে সমাহীত করা হবে।
সাহাব উদ্দিনের অকাল মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি পালন করেছে সদর উপজেলা যুবলীগ।
সাহাব উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ।
তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাহাব উদ্দিন তাহিরপুরের বিখ্যাত শিক্ষানুরাগী প্রয়াত জয়নাল আবেদিনের পুত্র।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!