1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সৌদি আরবে করোনায় ২৪ ঘন্টায় ৮ বাংলাদেশির মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ১০.০১ এএম
  • ২০২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে বিশ্ব। বিশ্বের সবচেয়ে বড় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। হু হু করে সেখানে বেড়ে চলছে মহামারি করোনাভাইরাস। এই সঙ্কটে হৃদরোগ নামক নীরব ঘাতক যেন পিছু নিয়েছে প্রবাসীদের ।একদিকে করোনা অন্যদিকে মরণব্যাধি হৃদরোগে প্রতিদিন কেড়ে নিচ্ছে প্রবাসীদের প্রাণ।

করোনায় মৃত্যুর সংখ্যার চেয়ে হৃদরোগে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে চলছে সৌদি আরবে। মানসিকভাবে ভেঙে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। দুশ্চিন্তা আর পরিবারের চিন্তা করে মানসিক ভারসাম্যহীন হয়ে নিজ বাসায় ও হাসপাতালে মারা যাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা।

গত ২ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৩৬ দিনে করোনা ভাইরাসে মারা গেছে ১৭ জন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে অনন্ত ৭০ জন বাংলাদেশি প্রবাসী। এরমধ্যে গত ২৪ ঘন্টায় সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনা ও জেদ্দায় মৃত্যু হয়েছে ৮ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার।

মক্কায় জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নগরীর কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী যুবক মোঃ মোশেদুল আলমের (৩৫) মৃত্যু হয়। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ ইসমাঈলা হাটের উত্তরে কালু আসিন পাড়ায়। সে মরহুম বাচা আহমদ মিয়ার পুত্র।

করোনা ভাইরাস রেগে আক্রান্ত হয়ে মক্কায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী হাজ্বী আমান উল্লাহর মৃত্যু হয়। তিনি কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খারুলিয়া বাজার পাড়ার মরহুম সোলতান আহমদের পুত্র।

মদীনায় জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে নিজ বাসায় মৃত্যু হয় প্রবাসী রেজাউল করিমের (৪০)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী মনসুরিয়া মরহম মাওলানা সাইফুল মুল্লুকের পুত্র। তিনি মদীনার বাঙ্গালী মার্কেটস্থ প্রবাসী হোটেলের মালিক মোস্তাকের ছোট ভাই।

সৌদিতে স্ট্রোক করে নিজ বাসা প্রবাসী মকসুদুর রহমান সামির (৩২) মৃত্যু হয়। তিনি ফেনী জেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছালামত উল্যাহ ভূঁঞার ছেলে।

মদিনায় করোনায় আক্রান্ত হয়ে জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী ওবাইদুর রহমান জুয়েলের (৫০) মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কানাইমাদারী গ্রামের ছৈয়দ জালাল খাঁন মুন্দার (রঃ) পাড়ার ছৈয়দ জালাল খাঁন মুন্দার (রঃ) বংশধর তৎকালীন জমিদার মরহুম ছৈয়দ ফতেহ আলী চৌধুরীর (ব্রিটিশ পঞ্চায়েত প্রধান) ছেলে মরহুম ছৈয়দ আব্দুল হাকিম চৌধুরীর ছেলে (সাবেক পরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর) মরহুম ছৈয়দ আহমদ চৌধুরীর মেজ পুত্র।

মদিনায় করোনায় আক্রান্ত হয়ে ওহুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী মোঃ সিরাজুল ইসলামের (৪৮) মৃত্যু হয়। তার বাড়ি চাঁদপুরে।

মক্কায় একটি হাসপাতালর জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালং খালি ইউনিয়নে।

মক্কার কুবায় জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত নিজ বাসায় মুহাম্মদ দুলাল চৌধুরীর (৫৫) মৃত্যু হয়। তার বাংলাদেশি ঠিকানা এখনো পাওয় যায়নি। এছাড়াও মদিনায় আজ্ঞাত আরেক ব্যবসায়ী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে জানা গেছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সবশেষ তথ্য অনুযায়ী (১৭ এপ্রিল), গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭১৪২। মারা গেছেন ৪ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছেন ৮৭ জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ৫৯ জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০৪৯ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!