1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনায় মৃত ডা. মঈন ও আক্রান্ত ডা. গৌতমের জন্য মসজিদ-মন্দিরে প্রার্থনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৪.২০ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের গরিবের ডাক্তার খ্যাত ও সর্বমহলে জনপ্রিয় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপ-পরিচালক করোনা আক্রান্ত ডা. গৌতম রায়ের রোগ মুক্তি কামনায় সুনামগঞ্জের বিভিন্ন মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদ, তেঘরিয়া জামে মসজিদসহ বিভিন্ন জামে মসজিদে ডা. গৌতম রায়ের আরোগ্যের জন্য বিশেষ প্রার্থনা করেন মুসল্লিরা। এছাড়াও করোনাযদ্ধে সম্প্রতি মারা যাওয়া সুনামগঞ্জের ছাতকের আরেক সন্তান ডা. মঈন উদ্দিনের জন্যও বিশেষ প্রার্থনা করা হয় ওই মসজিদগুলোতে। এদিকে ডা. গৌতম রায়ের রোগ মুক্তি কামনায় আজ শুক্রবার শহরের রামকৃষ্ণ মিশন, জগন্নাথজিউর মন্দির ও দুর্গা বাড়িতে বিশেষ প্রার্থনা করা হয়। ওই মন্দিরগুলোতে সম্প্রতি করোনায় মারা যাওয়া সুনামগঞ্জের সন্তান ডা. মঈন উদ্দিনের জন্যও প্রার্থনা করা হয়।
সুনামগঞ্জ শহরের প্রিয় মুখ ডা. গৌতম রায় সদ্য সিভিল সার্জন থেকে পদোন্নতি পেয়ে নারায়নণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের উপ-পরিচালক হিসেবে যোগদান করেন। যোগদানের এক সপ্তাহের মাথায় গত বুধবার তিনি করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই আইসোলেশনে আছেন। তার করোনা আক্রান্তের খবর সুনামগঞ্জ শহরে এসে পৌছলে ধর্মবর্ণ নির্বিশেষ সাধারণ মানুষ তার জন্য প্রার্থনা করেন। সুনামগঞ্জ শহরের গরিবের ডাক্তার খ্যাত গৌতম রায় একজন বিনয়ী, সৎ ও মহৎ মানুষ হিসেবে পরিচিত।
এদিকে দুই ধর্মের প্রার্থনালয়ে সুনামগঞ্জের ছাতকের সন্তান গত বুধবার মারা যাওয়া ডা. মঈন উদ্দিনের আতœার শান্তি কামনা করে একই সঙ্গে মসজিদ ও মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!