1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে নলকুপ বসানোর সময় গ্যাস উদগিরণ: ঘটনাস্থল পরিদর্শনে বাপেক্স প্রতিনিধি দল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ১১.৫৮ এএম
  • ৪৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পল্লীতে গভীর নলকুপ বসানোর সময় গ্যাস উদগিরণের ঘটনাস্থল পরিদর্শন করেছে বাপেক্স প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভীমখালি ইউনিয়নের বিছনা গ্রামের মো. বিল্লাল মিয়ার বাড়ির নলকুপ এলাকা পরিদর্শন করে দলটি।
জানা গেছে গত ৫ দিন আগে বিল্লাল মিয়া তার বাড়িতে একটি নলকুপ স্থাপনের উদ্যোগ নেন। প্রায় ৫০ নিচে যাওয়ার পর বুদবুদ করে গ্যাস বের হতে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ফলে বাধ্য হয়ে নলকুপ স্থাপন বন্ধ রাখেন। বিল্লাল মিয়া এ বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করলে প্রশাসন জ্বালানী মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করে। মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুরে ওই এলাকা পরিদর্শনে আসে বাপেক্সের এক প্রতিনিধি দল। বাপেক্স’র উপ ব্যাবস্থাপক (ইঞ্জিনিয়ার) নাছির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদল ঘটনাস্থলে এসে দিয়াশলাই’র কাঠি দিয়ে আগুন ধরিয়ে প্রাথমিক পরীক্ষা করেন। এসময় দিয়াশলাইর কাটি থেকে আগুন প্রজ্বলিত হতে দেখা যায়। দীর্ঘক্ষণ মৃদুভাবে আগুন জ্বলায় পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিভায়।
বাপেক্স’র উপ-ব্যাবস্থাপক (ইঞ্জিনিয়ার) নাছির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমি যতটা বুঝতে পেরেছি মনে হচ্ছে হাজার বছরের পুরনো গাছপালা পচে গ্যাস সৃষ্টি হয়েছে। ২০-২৫দিন জ্বলার পর এই গ্যাস শেষ হয়ে যাবে। তবে এই সময়ের মধ্যে আশপাশে আগুন জ্বালানো থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!