1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছাতকে জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে অজ্ঞান হলেন নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্ট কর্মী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ১০.২৮ এএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত তরুণের বাবা-ভাই, আত্মীয়-স্বজন কেউই হাসপাতালে এলেন না। ২৫ বছর বয়সী তরুণ জসিম উদ্দিনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও পুলিশ উদ্যোগ নিয়ে হাসপাতালের একজন স্বাস্থ্য কর্মীকে দিয়ে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে পাঠালো।। বৃহস্পতিবার রাত ১১ টার ঘটনা এটি।
হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা জানান, ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম উদ্দিন নারায়ণগঞ্জের শ্রমিক ছিলেন। সম্প্রতি জ¦র, সর্দি ও কাশি নিয়ে নারায়ণগঞ্জ থেকে নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে বোনের বাড়িতে ফিরেন এই শ্রমিক। সেখান থেকেই বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাই আসেন জসিম উদ্দিন। এখানে আসার পর অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান এই তরুণ। অনেক সময় মেঝেতেই পড়ে থাকেন এই রোগী।
রাত ১১ টায় ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী জানান, রাত সাড়ে ৮ টায় জ¦র, সর্দি ও কাশি নিয়ে চিকিৎসা নিতে আসা ওই রোগী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। চোখে মুখে পানি দিলে তার জ্ঞান ফিরে। পরে কিছু খাইয়ে প্যারাসিটামল খাওয়ানো হয় রোগীকে।
এরপর উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেনের মাধ্যমে তার বাবা ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। কেউই আসতে রাজি না হওয়ায় হাসপাতালের একজন স্টাফ দিয়ে রোগীকে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এই রোগী’র করেনা পজিটিভ হতে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!