1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জগন্নাথপুরে টিসিবির পণ্য মোড়ক পরিবর্তন করে বিক্রির অভিযোগে একজন আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ১১.০৮ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি অবৈধভাবে মোড়ক পরিবর্তন করার সময় সুনামগঞ্জে উপজেলা প্রশাসন একজনকে আটক করেছে। ১৬ এপ্রিল বৃহষ্পতিবার সন্ধ্যা ০৭ ঘটিকায় বিশেষ সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে নোমান হোসেন, পিতা-হাজী হালিম এর কর্মচারীদেরেক টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মোড়ক অসৎ উদ্দেশ্যে পরিবর্তন করার সময় হাতেনাতে আটক করেন। তবে মালিককে আটক করা যায়নি।
এসময় দোকান থেকে পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেল ৪৯ কার্টুন (১ কার্টুনে ৪ বোতল) মোট ১৯৬ বোতল ( প্রতিটি ৫ লিটারের বোতল) এবং ৭৩ বস্তা চিনি (প্রতি বস্তায় ৫০ কেজি) পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।
জগন্নাথপুর উপজেলার এসিল্যান্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!