1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

আইইডিসিআরের চার কর্মী করোনায় আক্রান্ত, সেব্রিনা ফ্লোরা কোয়ারেন্টিনে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৮.৪৪ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ আট কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে আছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আইইডিসিআরের নমুনা সংগ্রহকারী ও সংশ্লিষ্ট চার কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও ভাইরোলজি ল্যাবের প্রধান অধ্যাপক এএসএম আলমগীরসহ আট কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।’

আক্রান্ত চারজনই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

প্রথম থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিং করতেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। কিন্তু হোম কোয়ারেন্টিনে থাকার কারণে কয়েক দিন ধরে ব্রিফিংয়ে দেখা যাচ্ছে না তাকে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দেশে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত রোগীও শনাক্ত হয়েছে সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৪১ এবং মারা গেছে ১০ জন। আজ দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!