1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮৪ হাজার, যুক্তরাষ্ট্রেই ৩০ হাজারের বেশি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ১০.০৬ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রায় ২১ লাখ ছুঁইছুঁই বিশ্বজুড়ে কোভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্তের সংখ্যা। মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬০৩ জন। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ১৭১ জন। অবস্থা আশঙ্কাজনক ৫১ হাজারের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ আপডেট অনুযায়ী (বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা) এ পর্যন্ত করোনায় বিশ্বে মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ৮৩ হাজার ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৫১৫ জন। মারা গেছে ৭ হাজার ৯৬০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। মারা গেছে ২৮ হাজার ৫২৯। সুস্থ হয়েছে ৪৮ হাজার ৭০১ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৮ হাজার ৫২৯ জন, আর আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৬ জন।

যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে-১ লাখ ৮০ হাজার ৬৫৯ জন। এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৮১২ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৫৭ জন।

ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন, মারা গেছে ২১ হাজার ৬৪৫ জন (বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ইতালিতে)। সুস্থ হয়েছে ৩৮ হাজার ৯২ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৮৬৩, মৃতের সংখ্যা ১৭ হাজার ১৬৩ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে সাড়ে চার হাজারের বেশি। মারা গেছে প্রায় দেড় হাজার।

এ পর্যন্ত ৩৪ হাজার ৭৫৩ জন আক্রান্ত হয়েছে জার্মানিতে। মৃতের সংখ্যা ৩ হাজার ৮০৪ জন। সুস্থ হয়েছে ৭২ হাজার ৬০০ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬০৩ জন, মারা গেছে ৭৬১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৭৬ জন, মারা গেছে ১২ হাজার ৮৬৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত করা হয় করোনাভাইরাস। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছে ৩ হাজার ৩৪২ জন, আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৩৪১ জন। দেশটিতে এ পর্যন্ত ৭৭ হাজার ৮৯২ জন সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৬ জন, আর মারা গেছে ১ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!