1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ঢাকা থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত ব্যক্তি বিশ্বম্ভরপুরে আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ১০.৫৪ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ঢাকা থেকে পালিয়ে আসা করোনা পজিটিভ এক পুরুষ রোগীকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পুরানগাও থেকে আটক সুনামগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।
তিনি গত ১৩ এপ্রিল ঢাকা থেকে আসার পর গতকাল ১৪ এপ্রিল রাত ১১.৩০ মিনিটে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়।
আইইডিসিআর থেকে এ রোগীর নাম ঠিকানা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন কে জানানো হলে তিনি বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ কে বিহীত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সুনামগঞ্জ থেকে করোনা রোগীর জন্য ডেডিকেটেড এম্বুলেন্স প্রেরণ করেন।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর তত্ত্বাবধানে স্থানীয় থানা ও উপজেলা প্রশাসনের সহায়তায় উক্ত ব্যক্তিকে পুর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি পালনপুর্বক সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ৯.৩০ মিনিটে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিষ্ণু প্রসাদ চন্দ জানান, এই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার কর্মস্থল পপুলার ফার্মাসিউট্যাকলসের এমডি এর যোগাযোগ করা হলে তিনি উক্ত ব্যক্তি করোনা পজিটিভ বলে জানান। তিনি আইসোলেশনে থাকার কথা ছিল কিন্তু তিনি পালিয়ে যান। এমডির সাথে আলাপের কথা জানালে উক্ত ব্যক্তি আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তিনি যেন পুনরায় পালিয়ে যেতে না পারেন সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!