1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

‘ডা. মঈনুদ্দিনের পরিবারের সব দায়িত্ব সরকার নেবে’

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৫.৪৫ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিনেরপরিবারের সব দায়িত্ব সরকার নেবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।

বুধবার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ এ কথা জানিয়েছেন।

ডা. আজাদ বলেন, আমরা প্রধানমন্ত্রীকে ডা. মঈনের মৃত্যুর বিষয়টি অবহিত করি। তিনি এ বিষয়ে গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন।

‘তিনি (প্রধানমন্ত্রী) একইসঙ্গে আশ্বস্থ করেছেন, মরহুমের পরিবারের সকল দায়দায়িত্ব সরকার নেবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে বিমা ও অন্যান্য সুবিধা ঘোষণা করেছেন, মরহুমের পরিবার তাড়াতাড়ি যাতে লাভ করেন সে বিষয়েও আশ্বস্থ করেছেন তিনি।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরও বলেন, প্রধানমন্ত্রী সকল চিকিৎসক, নার্স ও অন্য যারা স্বাস্থ্য সেবা দিচ্ছেন তাদের ব্যাপারেনিশ্চয়তা দিয়ে বলেছেন, বর্তমান সরকার সব সময় তাদের পাশে আছে।

ডা. আবুল কালাম আজাদ জানান, কোভিড রোগীদের চিকিৎসা দিতে গিয়ে করোনাভাইরাসে সংক্রমিত হন ডা. মঈন। তিনি মৃত্যুর আগে কুর্মিটোলা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আমরা তার যাবতীয় সুচিকিৎসার জন্য ব্যবস্থা করে আসছিলাম।

প্রসঙ্গত গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈনুদ্দিনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয় তাকে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৭টার দিকে মারা যান মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডা. মঈনুদ্দিন। সূত্র :যুগান্তর


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!