1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনা: হাওরের ধান তোলা নতুন চ্যালেঞ্জ।। অসীম সরকার

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ১১.৫৬ এএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনা ভ্রমণ করছে৷ সে জাতি ধর্ম বর্ণ ধনী গরীব ছোট বড় বুঝে না৷ যাকে তাকে আক্রান্ত করছে৷ বাংলাদেশেও সে হানা দিয়েছে৷ বাংলাদেশের হাওরেও যে হানা দিবে না তার গ্যারেন্টি নাই৷ এদিকে হাওরের বোরোধান সোনালী আকার ধারণ করেছে৷ সে শুধু গোলায় উঠার অপেক্ষা করছে৷ কিন্তু এখন হাওরবাসী উভয় সংকটে৷ বিভিন্ন দিকে লক ডাউন আর হোম কোয়ারেনটাইন৷ সরকার একদিকে বলছে ঘরে থাকুন লকডাউন আবার বলছে ধান কাটার শ্রমিক চলাচল করতে পারবে৷ বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না৷
কিন্তু যে হাওর সারা দেশের খাদ্যের যোগান দেয় সেই হাওরগুলোর ধান কাটতেই হবে৷ কারন:
১.ধান কাটতে না দিলে কৃষকের উৎপাদিত ধানের বাজার মূল্যের সম পরিমাণ অর্থ প্রনোদনা দিতে হবে ৷ তবে অর্থ দিতে হবে কৃষকের মোবাইল নম্বরে৷ লক ডাউন /ঘরে থাকা কেন কৃষকের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না৷ ধান কাটার বেপারী বা শ্রমিক যদি বিভিন্ন শহর/ গ্রাম থেকে আসে তাহলে হাওরের গ্রামগুলো করোনা ঝুঁকিতে পড়বে৷
২.
আমরাজানি সরকার ধান কাটা নিষেধ করতে পারবে না কারণ বোরো ফসল ঘরে না উঠলে খাদ্য যোগান দিতে অসম্ভব হয়ে পড়বে৷ কৃষককে এত প্রনোদনা যেহেতু দিতে পারবো না তাই অন্ততপক্ষে নিচের কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখা উচিত৷ যথা:
ক)কৃষক/ধান কাটার শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে৷
খ)তাদেরকে হাওরে নিরাপদ দূরত্বে থাকার জন্য তাবুর ব্যাবস্থা করতে হবে৷
গ)ধান কাটার যন্ত্রপাতির ব্যাবস্থা করতে হবে৷
ঘ)বিশুদ্ধ পানির জন্য হাওরে গভীর নলকূপের ব্যাবস্থা করতে হবে৷
ঙ)ত্রাণ চেয়ারম্যান/মেম্বারের হাতে না দিয়ে সরাসরি কৃষকের হাতে ত্রাণের সমপরিমাণ টাকা পৌঁছে দিতে হবে৷
চ)কৃষকের ধান সরকার যেন কৃষকের নিকট থেকে নির্ধারিত মূল্যে কেনেন তা নিশ্চিত করতে হবে৷
ছ)কৃষককে তো ১০ টাকা দিয়ে ব্যাংক একাউন্ট খুলে দেয়া হয়েছিল এটাতেও তো ভর্তুকির টাকা পাঠানো যেতে পারে৷
জ) কৃষকের চালের অভাব নেই৷ তাদেরকে টাকা ঋণ দিন৷ ধান কাটতে কাজে লাগবে৷ কারণ এখন ভাগালোরা (ধান কাটার শ্রমিক) ভাগে ধান কাটে না৷
ঞ)ধান কাটার শ্রমিকদেরর জন্য সাবান,মাস্ক,গ্লাফস,জীবাণুনাশক ঔষধ সরবরাহ করতে হবে৷
# হাওরের মানুষ শত লক ডাউনের মধ্যেও করোনা ঝুঁকিতে পড়ার আশংকাই দেখছি৷ সারাবিশ্ব সুস্থ থাকুক, বাংলাদেশ সুস্থ থাকুক৷ভালো থাকবেন নার্স,ডাক্তার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যাংকার,সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখরা যারা সেবা দিচ্ছেন৷ আর যারা সব সাধকের বড় সাধক ক্ষুধার অন্ন যোগান নিজের ধান নিজেই ঘরে তুলুন৷ ভালো থাকুন


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!