1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

বৈশাখের রাতে সুনামগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ১০.৩০ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাস জনিত বর্তমান পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলা লকডাউন ঘোষণার পর পহেলা বৈশাখে রাতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও নি¤œআয়ের মানুষকে ত্রাণ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। প্রধানমন্ত্রীর নির্দেশে নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্তসহ অসহায়, অস্বচ্ছল, জনগনের পাশে গিয়ে ত্রাণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বাংলা বছরের প্রথম দিনে সুনামগঞ্জ জেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) কর্তৃক যৌথ উদ্যোগে অসহায় ও অভাবী মানুষদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি আলু, ১লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম পিয়াজ এবং ১টি করে সাবান বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আরপিননগর এলাকায় খাদ্য সহায়তা প্রদান করেন।
এছাড়াও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সহকারী কমিশনার, হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, জহিরুল আলম, মোঃ সম্রাট হোসেন, এসএম রেজাউল করিম, মোঃ রিফাতুল হক, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মোঃ শাহীনুর রহামন, সহকারী নাজির রেজওয়ানুল হক রাজাসহ বাকাসস, সুনামগঞ্জ জেলা শাখার সদস্যবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!