1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

একদিনে করোনা শনাক্ত দুইশ ছাড়ালো, মৃত্যু ৭

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৩.০২ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৯ এবং মারা গেছেন ৭ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে নমুনা সংগৃহীত হয়েছে ১৮০৪, পরীক্ষা করা হয়েছে পূর্বের নমুনাসহ ১৯০৫টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা ২০৯ জন এবং সর্বমোট আক্রান্ত ব্যক্তি ১০২৩ জন। দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৭ জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে কেউ বাড়ি ফিরে যাননি। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন।’

এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১৮২ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন শনাক্ত হয় ১৩৯ জন, মৃত্যু হয় ৪ জনের। তার আগের দিন শনাক্ত হয় ৫৮ জন। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০১২ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। সুস্থ হয়ে উঠেছে ৪২ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!