1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সারদায় পুলিশ একাডেমি লেকের নির্মাণকাজের উদ্বোধন করলেন শাহানা রব্বানী

  • আপডেট টাইম :: শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ৪.২৩ পিএম
  • ৬০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি লেকের নির্মাণকাজের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী)। ২১ জানুয়ারি শনিবার তিনি এই লেকটির উদ্বোধন করেন।
বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. বখতিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদ।
প্রধান অতিথি অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী) কোদাল দিয়ে মাটি কেটে লেকটির উদ্বোধন করেন। এসময় পুলিশের উর্ধতন কর্তৃপক্ষসহ আয়োজকবৃন্দ তাকে অভিনন্দন জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!