1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনাভাইরাস: চীনের চেয়ে ৭ গুণেরও বেশি আক্রান্ত ও মৃত্যু আমেরিকায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ১০.২৩ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রাণঘাতী করোনাভাইরাসে বিষাক্ত ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল প্রাণঘাতী এই ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে। এতে বিশ্বব্যাপী ১৯ লাখ ২৪ হাজার ৬ শতাধিক মানুষ। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৯২ জনের। প্রতি মুহূর্তেই এই সংখ্যা বাড়ছে।
প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে সবচেয়ে বেশি কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৫ লাখ ৮৬ হাজার ৯ শতাধিক মানুষ।
এর মধ্যে প্রাণ গেছে অন্তত ২৩ হাজার ৬৪০ জনের।
অন্যদিকে উহান শহর থেকে করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে গেলেও চীন দেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ২৪৯ জন।

সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তিন হাজার ৩৪১ জন। সেই হিসেবে যুক্তরাষ্ট্রে মারা গেছে চীনের তুলনায় ৭ গুণেরও বেশি মানুষ। একইভাবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার সংখ্যাও চীনের তুলনায় ৭গুণেরও বেশি।

এছাড়া চীনে বর্তমানে আক্রান্ত অবস্থায় আছে মোট ১৭৭০ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ লাখ ২৬ হাজার ৩৫৩ জন।

চীনে গুরুতর রোগীর সংখ্যা মাত্র ১১৬ জন এবং যুক্তরাষ্ট্রে গুরুতর অবস্থায় আছে ১২ হাজার সা৭১২ জন।

চীনে আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৩৮ জনই সুস্থ হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছে ৩৬ হাজার ৯৪৮ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!