1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জের করোনা আক্রান্ত নারীর সংস্পর্শে আসা ওসমানীর ১৯ ডাক্তার ও ১৪ নার্স কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৬.০৩ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জ সদর হাসপাতালের রেফার্ডকৃত নারী কর্তৃক সিলেটের ওসমানীর গাইনি বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসা ১৯ চিকিৎসকসহ ৪৪ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৯ জন চিকিৎসক ছাড়াও ১৪ জন সেবিকা ও ১১ জন হাসাপাতালের স্টাফ রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন সুনামগঞ্জের এই নারীর করোনাভাইরাস সোমবার সনাক্ত হয়। এরপর ওই নারীর অস্ত্রোপচারসহ চিকিৎসার সাথে যুক্ত ৪৪ জনকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেয় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। কোয়ারেন্টিনে যাওয়া সকলেই ওসমানী হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বে ছিলেন। ওই নারী গত বুধবার রাতে গাইনী বিভাগে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে রেফার্ড হয়ে ওসমানীতে ভর্তি হয়েছিলেন। তার বাড়ি সুনাসগঞ্জের বেরীগাও গ্রামে।
এই তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, কোয়ারেন্টিনে যাওয়া চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এখন পর্যন্ত সুস্থ আছেন। তবে তাদেরও পরীক্ষা করানো হবে। এরা সকলেই চিকিৎসার প্রয়োজনে আক্রান্ত নারীর সংস্পর্শে গিয়েছিলেন বলে জানান তিনি।
ডা. হিমাংশু বলেন, ১৯ চিকিৎসকসহ ৪৪ জনকে কোয়ারেন্টিনের রাখা হলেও হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সেবার এর তেমন প্রভাব পরবে না। এই ওয়ার্ডে সেবা অব্যাহত থাকবে।
আক্রান্ত নারীকে প্রথম থেকেই ওসমানী হাসপাতালে আলাদা করে রাখা হয়েছিলো জানিয়ে তিনি বলেন, এতে করে হাসপাতালে চিকিৎসাধীন অন্য নারীদের আক্রান্ত হওয়ার কোনো শঙ্কা নেই।
প্রসঙ্গত, সুনামগঞ্জ সদর উপজেলার ওই নারী গর্ভবতী অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে ৪ দিন আগে তিনি সন্তান প্রসব করেন। এরপর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে রোববার তার করোনা পরীক্ষা করা হয়। সোমবার তার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ আসে।
আক্রান্ত নারীর স্বামী কিছুদিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!