1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

আক্রান্ত বেড়েছে চীনে, মৃত্যুহার কমেছে ইতালি ও নিউইয়র্কে

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ১১.১৫ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে। এতে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৮ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৪৭ জনের। সম্প্রতি এই ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে উঠলেও ফের চীনে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে ইতালি ও নিউইয়র্কে মৃত্যুহার কমেছে বলে জানা গেছে।

সারা বিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাস সম্পর্কে মানুষ প্রথম জানতে পারে গত ডিসেম্বরে। চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস মোকাবিলায় বেশ নাস্তানাবুদ হয়ে পড়েছে চীন সরকার। সম্প্রতি ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে উঠে লকডাউনসহ বিভিন্ন সরকারি নির্দেশনা শিথিল করার সঙ্গে সঙ্গে চীনে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।

গতকাল রোববার দেশটিতে নতুন করে ১০৮ জন আক্রান্ত হয়েছে, যা গত ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এই আক্রান্তকে ‘দ্বিতীয় ধাক্কা’ বলে অবিহিত করে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে, বিগত দিনগুলোর তুলনায় মৃত্যুহার কমেছে ইতালি ও নিউইয়র্কে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রো কোমো নিয়মিত করোনা ব্রিফিংয়ে জানান, রাজ্যটিতে রোববার মোট মৃত্যু হয়েছে ৭৫৮ জনের, যা আগের দিন ছিল ৭৮৩ জন। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ হাজার, আর মৃত্যুর সংখ্যা ৯ হাজার ৩৮৫।

ইতালিতেও আগের তুলনায় মৃত্যুহার কমেছে। রোববার দেশটিতে মৃত্যুর সংখ্যা ছিল ৪৩১ জন, যা গত ১৯ মার্চের পর প্রথম এত কম সংখ্যক মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন, আর মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৯৯ জনের।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!