1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সেপ্টেম্বরে আসছে করোনাভাইরাসের প্রতিষেধক, দাবি অক্সফোর্ড গবেষকের

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৭.২৮ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিজ্ঞানীদের মতে, লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি অস্থায়ী পদক্ষেপ। টিকা বা প্রতিষেধক ছাড়া ভাইরাসের বিস্তার আটকানোর কোনো উপায় নেই।
করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। সংক্রমণ ঠেকাতে দেশে দেশে চলছে টানা লকডাউন। তবে বিজ্ঞানীদের মতে, লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি অস্থায়ী পদক্ষেপ। টিকা বা প্রতিষেধক ছাড়া ভাইরাসের বিস্তার আটকানোর কোনো উপায় নেই।
তাই পৃথিবীজুড়ে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করছেন এর প্রতিষেধক আবিষ্কারের। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সারা গিলবার্ট দাবি করেছেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই কোভিড-১৯- এর টিকা এসে যাবে।
গিলবার্ট ও তার দল ইতোমধ্যেই টিকা আবিষ্কারের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তার বরাত দিয়ে সম্প্রতি দ্য ডেইলি মেইল এবং বিজনেস ইনসাইডারে এই খবর প্রকাশিত হয়েছে।
গত মাসেই গিলবার্ট জানিয়েছিলেন, ২০২০ সালের শেষের দিকে তিনি করোনাভাইরাস প্রতিরোধী টিকা তৈরি করতে সক্ষম হবেন। সম্প্রতি সারা গিলবার্ট ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসকে জানান, ‘এ ধরনের অন্য যেসব প্রতিষেধক নিয়ে আমরা কাজ করেছি, তার মতোই এই প্রতিষেধক কার্যকর হবে বলে আমাদের বিশ্বাস। এটা নিছক অনুমান নয়। নানা তথ্য বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, এই প্রতিষেধক ৮০ শতাংশ সফল হবে।’
অবশ্য কোনো নতুন প্রতিষেধক কার্যকর করতে অন্তত ১৮ মাস সময় লাগবে বলে চিকিৎসা বিজ্ঞানীদের বড় অংশ পূর্বাভাস দিয়েছেন। তবু সারা গিলবার্ড তার গবেষণার এই ব্যাপারে নিশ্চিত, সেপ্টেম্বরের মধ্যেই তিনি প্রতিষেধকটি কার্যকর করতে সক্ষম হবেন।
তবে একইসঙ্গে এই ভ্যাকসিনোলজিস্ট জানান, কোনো প্রতিষেধকের ব্যাপারে কখনোই পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। আগামী দুই সপ্তাহের মধ্যেই হিউম্যান ট্রায়ালের (মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের) ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!