1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মসজিদে তারাবির নামাজ স্থগিত করল সৌদি আরব

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৭.১৮ এএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে আসন্ন পবিত্র রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ হবে না। এ করোনাভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত মসজিদে তারাবির নামাজ স্থগিত থাকবে। রবিবার দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানায়।

সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আসছে রমজান মাসে তারাবির নামাজ মসজিদে জামাতে আদায় করা হবে না। করোনাভাইরাসের প্রকোপ কমে না আসা পর্যন্ত মসজিদে সবরকম জমায়েত স্থগিতের নির্দেশ অব্যাহত থাকবে।

সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আল শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিত করা। সর্বমহান আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করি তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করে নেন। আমরা নিজেদের সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করব।

এছাড়া কারো জানাজায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণজমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ৪ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। ৫৯ জন মারা গেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!