1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সিলেটে হোম কোয়ারেন্টিনে নতুন ৮৩ জন, বাড়বে হবিগঞ্জে

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ১০.২৭ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নতুন করে আরো ৮৩ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে সিলেটে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনাদের মধ্যে বেশিরভাই হবিগঞ্জের।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনা ৮৩ জনের মধ্যে ৫০ জনই হবিগঞ্জে। অন্যদের মধ্যে সিলেটে ৪, সুনামগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ২ জন।

তিনি আরো বলেন, হবিগঞ্জে করোনা আক্রান্ত একজন মারা যাওয়ার ঘটনায় হোম কোয়ারেন্টিনে লোকজনের সংখ্যা আরো বাড়তে পারে।

ডা. আনিসুর রহমান বলেন, লকডাউনকৃত এলাকার লোকজন ওখানেই থাকার কথা। কিন্তু ওখান থেকে (নারায়ণগঞ্জ) লোকজন ভয়ে পালিয়ে আসছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, বিভাগে নতুন করে হোম কোয়ারেন্টিন থেকে ৩০ জন ছাড়পত্র পেয়েছেন। এদের মধ্যে সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ৪ জন। তবে সিলেট জেলায় হোম কোয়ারেন্টিন
এছাড়া বিভাগজুড়ে এখনো হোম কোয়ারেন্টিনে আছেন ৬৬৩ জন। এরমধ্যে সিলেটে ৫৭ জন, সুনামগঞ্জে ৩০১, হবিগঞ্জে ৬০ ও মৌলভীবাজারে ২৪৫ জন। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগজুড়ে ৩ হাজার ৭১ জন হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র নিয়েছেন। আর হাসপাতাল আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৭ জন। এরমধ্যে সিলেট থেকে ৩২ ও সুনামগঞ্জ থেকে ৫ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!