1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে ইমাম মোয়াজ্জিমসহ চার’শ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিলেন খায়রুল হুদা চপল

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১০.২১ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাসে গৃহবন্ধী ও অসহায় ইমাম মোয়ািজ্জনসহ ৪ শতাধিক পরিবারকে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ইমাম মোয়াজ্জিন ও ইজিবাইক শ্রমিকদের মানুষের মাঝে চাল ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের মল্লিকপুরস্থ উপজেলা পরিষদের সামনে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সদস্যদের হাতে ১০০ প্যাকেট, জেলা ইজিবাইক মালিক সমিতির শ্রমিকদের হাতে ১০০ শত প্যাকেট ছাড়াও অন্যান্য সংগঠনের সদস্যদের হাতে আরো ২০০ শত প্যাকেট খাদ্য সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন, জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা শায়েক আনোয়ার হোসাইন, উপদেষ্টা মাওলানা আতাউর রহমান লস্কর, সহ সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা দিলোয়ার হোসাইন, জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা মোঃ সোহেল আহমদ, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার মিয়া যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান ও রয়েল আহমদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!