1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

৬৪ ডিসিকে খাদ্যমন্ত্রীর চিঠি

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ৪.৪৯ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
খাদ্যবান্ধব কর্মসূচি, ১০ টাকা কেজির চাল বিক্রিতে যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ পেলে দ্রুত আইনানুগ পদক্ষেপ নিতে ৬৪ জেলার ডিসিকে নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
ডিসিদের কাছে পাঠানো চিঠিতে খাদ্যমন্ত্রী বলেছেন, ইদানিং কিছু পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে যে কতিপয় ব্যক্তি ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করছে। যা এই কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
তিনি বলেছেন, আপনার (ডিসি) সুযোগ্য নেতৃত্বে ইতিমধ্যে দেশের কযেকটি জায়গায় ওএমএসের চালসহ কযেকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়েছে বলে পত্রিকায় খবর বেরিয়েছে। আপনি অবগত আছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিওজেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদত্ত ভাষণেও ত্রাণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কোনো প্রকার দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না মর্মে তিনি উল্লেখ করেছেন। এ ছাড়াও গত ১ এপ্রিল খাদ্য বান্ধব কর্মসূচি/ওএমএস কার্যক্রমে যেকোনো প্রকার অনিয়মে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে পত্র প্রেরণ করা হয়েছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!