1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

৭শত পরিবারের মধ্যে চেয়ারম্যান তৈয়ব কামালীর খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৮.৪৯ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ তৈয়ব মিয়া কামালী ও তার পরিবারের লোকজনের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের জন্য কর্মহীন হওয়া নিম্ন আয়ের ৭শত লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঘরে ঘরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

৮ পণ্যের এসব খাদ্য সামগ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।

তিনি জানান, করোনা ভাইরাসের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। কাজ কাম সব বন্ধ হয়ে গেছে। এজন্য খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন বেকায়দায় রয়েছেন। তাই আমার পরিবারের লোকজনের সহযোগিতায় কিছুটা সহযোগিতা করতে পেরেছি। আগামীতেও আমাদের পক্ষ থেকে এমন কাজ চলবে।

আশাকরি প্রত্যেক বিত্তশালীরা এভাবে এগিয়ে আসবেন ও নিম্ন আয়ের লোকজনের মধ্যে দাঁড়াবেন।

সরকারের নির্দেশনা সকলকে মেনে চলার আহ্বানও জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!