1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

তাহিরপুরে গার্মেন্ট ফেরত তিন পরিবার: ৩ বাড়ি লকডাউন

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৬.২৫ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্, :
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহাচুড়া গ্রামে বুধবার দুপুরে গার্মেন্টস ফেরত তিন পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তিন পরিবারকে লকডাউন করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। লকডাউনে থাকা তিনটি পরিবার হলো, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের লোহাচুড়া গ্রামের মৃত মজর আলীর ছেলে আলবাব আলী, আনোয়ারপুর গ্রামের রাকিব আলী ও তার ছেলে ছুরত আলী এবং একই গ্রামের রতিন্দ্র দাসের স্ত্রীর পরিবার। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনকৃত তিনটি পরিবার নারায়নগঞ্জের একটি গার্মেন্টসে পোষাক কর্মী হিসাবে কাজ করতো। গত দুইদিন আগে তারা বাড়িতে আসে। বিষয়টি তাহিরপুর উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসারের আদেশক্রমে আগামী ১৪ দিন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকাসহ তিন পরিবারকে লকডাউন করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাজধানী ঢাকার নারায়নগঞ্জের গার্মেন্টস ফেরত পোষাক কর্মীদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকাসহ তিনটি পরিবার লকডাউন করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!